বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, আমরা কোনো প্রতিষ্ঠানকে পিছিয়ে রাখতে চাই না। অনেক পরে হলেও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। পর্যায়ক্রমে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এমন সমন্বয় স্থাপন করা হবে।
সোমবার ঢাকা ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী ‘স্ট্রাটেজিস ফর সাসটেন্যাবল রিসার্চ অ্যান্ড অ্যাডুকেশন নেটওয়ার্ক’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের তিনি এসব কথা বলেন।
দেশের ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিডিরেন উচ্চ গতি সম্পন্ন ও নিরবিচ্ছন্ন ইন্টারনেট সুবিধা দিচ্ছে। পর্যায়ক্রমে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতেও ইন্টারনেটের এ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ইউজিসির অধিনস্থ হায়ার অ্যাডুকেশন কোয়ালিটি এনহ্যান্সম্যান্ট প্রকল্প। বিশ্বব্যাংকের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অধ্যাপক মান্নান বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও গবেষকগণ বিডিরেন পদত্ত উচ্চক্ষমতা সম্পন্ন নিবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। বিশ্বায়নের এ যুগে বিশ্বজ্ঞান ভাণ্ডারের সঙ্গে যুক্ত ইন্টারনেট কানেকটিভিটির কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে শাহাজালান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সংযোগ স্থাপন হওয়ায় গবেষণা সংক্রান্ত বিষয়ে শিক্ষকরা এখন আর দায় এড়াতে পারবেন না। সকল বিশ্ববিদ্যালয়ের সমান সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, একটা সময় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে গবেষণা উপকরণ সহজ বিষয় ছিল না। এখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ স্থাপন হওয়ায় এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা, ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় সমন্বয় করতে পারবেন।
ইউজিসির সদস্য অধ্যাপক আখতার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মোখলেছুর সহমান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার চন্দ্র মোহন্ত, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।


0 comments: